বৃত্তির ফলে বিভ্রাট 

দায়ী কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

০১ মার্চ ২০২৩, ০৮:৪৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল বিভ্রাটে দায়ী কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। 

আজ বুধবার (১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদকে এই নির্দেশ দেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল সচিবালয়ে ঘটা করে প্রকাশ করা হয়। তবে ফল প্রকাশের চারঘণ্টা পর তা স্থগিত করা হয়। 

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল আজ বুধবার (১ মার্চ) রাতেই প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক ককর্মকর্তা। 

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যুগ্ম সচিব (প্রশাসন) মোছা. নূরজাহান খাতুন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল আজ রাতেই প্রকাশ করা হবে। আমরা ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করছি। রাত ১২টার মধ্যেই ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬