সুইডেনে বিনা খরচে পড়ার সুযোগ, বৃত্তির সঙ্গে পাবেন দৈনন্দিন ব্যয়

০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০০ AM
বিনামূল্যে পড়ার সুযোগ দেয় সুইডেন

বিনামূল্যে পড়ার সুযোগ দেয় সুইডেন © ওয়েবসাইট

সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোর অনেকগুলোই র‍্যাঙ্কিংয়ে ওপরের দিকে আছে। এ জন্য স্কলারশিপ বা বৃত্তিগুলোও প্রতিযোগিতামূলক। সুইডেনের বেশির ভাগ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ বা বৃত্তি দেয়। কাজের অভিজ্ঞতা থাকলে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালসেও আবেদন করা যাবে।

সুইডিশ সরকার বৃত্তির পাশাপাশি প্রতি মাসে চলার জন্য ব্যয়ও দেয়। দুই বছরের মাস্টার্স শেষ করে শিক্ষার্থীকে নিজ দেশে ফিরতে হয়। বাংলাদেশি ছাত্রছাত্রীদের এ বৃত্তির জন্য ১০ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অন্য বৃত্তির জন্য সাধারণত অক্টোবর থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত আবেদনের সময় থাকে।

সুইডেনে আবেদন-প্রক্রিয়া ভিন্ন। আবেদনকারীকে (Universityadmissions.se) ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই টু সুইডিশ ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটি দিয়ে সর্বোচ্চ চারটি বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামে আবেদন করা যাবে। আবেদনকারীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শেষ বর্ষে থাকা অবস্থায়ও আবেদন করতে পারবেন। তবে মাস্টার্স শুরুর আগে স্নাতক সম্পন্ন হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে আপলোড অথবা ই-মেইলে আবেদন করতে হয়। প্রয়োজন অনুযায়ী, প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীদের ইন্টারভিউ হয়। ৭ এপ্রিলের মধ্যেই ফলাফল পাওয়া যায়। স্নাতক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও সনদ, সিভি, ইংরেজি দক্ষতার সনদ, মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার ও  অন্যান্য প্রয়োজনীয় সনদ।

আরো পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে মাস্টার্স করুন নেদারল্যান্ডসে

সুইডেনে পিএইচডি চাকরি হিসেবে বিবেচনা করে। পিএইচডি প্রার্থী হলে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় বিবেচনা করতে পারে। পিএইচডির অফার সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়।

সুইডেনে পড়াশোনা শেষ করে এক বছরের জন সার্চিং ভিসা পায় শিক্ষার্থীরা। এক বছর পর নতুন করে করা যায়। বিনা খরচে পড়াশোনা করার সুবিধা ও স্নাতক পর্যায়ে ৩০ ক্রেডিট সম্পন্ন করে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার সুবিধা রয়েছে। বিবাহিত হলে স্বামী-স্ত্রী সম্পূর্ণ বিনা খরচে পড়ালেখা করতে পারবে। ফুলটাইম চাকরিও করতে পারবেন। ইন্টার্নশিপ ও শেনজেন ভিসাও আছে। 

নিজের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রোগ্রাম ও এর সঙ্গে মিল রেখে মোটিভেশন লেটার লেখা থাকলে এগিয়ে থাকবে প্রার্থীরা। রিকমেন্ডেশন লেটারের জন্য শিক্ষক বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে আগে থেকেই অবহিত করে রাখতে হবে।  আবেদনে কোনও বিভ্রান্তি থাকলে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। যে বিষয়ে পড়তে আগ্রহী, সে-সম্পর্কিত দক্ষতাও তাকতে হবে।

সুইডেনে ১ বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে নানা রকম প্রতিকূলতায় ভুগতে হয়। তবে বৃত্তি অর্জন বা প্রোগ্রামে ভর্তি প্রতিযোগিতাপূর্ণ, কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। সে জন্য ধৈর্য ধারণ করে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে।

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence