ইউকে কমনওয়েলথ ফেলোশিপ: নেই বয়সের বাঁধা, প্রয়োজন নেই আইএলটিএস

২৬ জুলাই ২০২২, ১১:২৩ PM
কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ

কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ © ফাইল ফটো

যুক্তরাজ্যের কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মিড-ক্যারিয়ার পেশাদারদের জন্য এটি একটি থিম্যাটিক ফেলোশিপ। পেশাদারদের নিজ নিজ সেক্টরে পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর সুযোগ প্রদান করাই এই ফেলোশিপের উদ্দেশ্য। এই প্রোগ্রামে আবেদনের জন্য বয়সের কোন বাঁধা নেই এবং আইএলটিএস এরও প্রয়োজন নেই। যাদের পাসপোর্ট নেই, তারাও আবেদন করতে পারবেন তবে। এক্ষেত্রে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে।

ফেলোশিপের সময়কাল: ৩ মাস 

আবেদনের যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে বা আবেদনকারীকে একটি কমনওয়েলথ দেশ দ্বারা শরণার্থী মর্যাদাপ্রাপ্ত হতে হবে।
২. আবেদনকারীর অন্তত ৫ বছরের ফুলটাইম/ পার্ট-টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
৩. আবেদনের সময় আবেদনকারীকে অবশ্যই চাকরিরত অবস্থায় থাকতে হবে।
৪. আবেদনকারীকে অন্তত স্নাতক ডিগ্রীধারী হতে হবে। 

ফেলোশিপের আওতায় সুবিধাসমূহ:
১. প্রোগ্রাম চলাকালীন ১৭০৪ পাউন্ড মাসিক ভাতা প্রদান করা হবে, যা বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ টাকা। 
২. প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করবার জন্য ভ্রমণভাতা ১০০০ পাউন্ড, যা বাংলাদেশী টাকায় ১ লাখ ১৫ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। 
৩. আবাসন ভাতার সুবিধা রয়েছে। 
৪. রাউন্ড এয়ারটিকেটের সুবিধা প্রদান করা হবে। 
৫. এছাড়া পোশাক ভাতা, স্ট্যান্ডার্ড ভিসা ফি প্রদানসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। 

আরও পড়ুনঃ স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে

যেসকল প্রোগ্রামে আবেদন করা যাবে:
1.  No Poverty
2.  Zero Hunger
3.  Good Health & Well-being
4.  Quality Education
5.  Gender Equality
6.  Clean Water & Sanitation
7.  Affordable & Clean Energy
8.  Decent work & Economic Growth
9.  Industry, Innovation & Infrastructure
10. Sustainibilities & Communities
11. Responsible Consumption & Production
12. Climate Action
13.  Life Below Water
14.  Life on Land
15.  Peace, Justice & Strong Institutions

আবেদন করতে যা যা লাগবে:
১. আবেদনকারীর পাসপোর্ট/ছবিযুক্ত ন্যাশনাল আইডিকার্ড। 
২. আবেদনকারীর সিভি। 
৩. একাডেমিক পেপারস। 
৪. ফেলোশিপ আবেদন ফরম। 
৫. পার্সোনাল স্টেটমেনট।  
৬. রেফারেন্স লেটার তিনটি (তাদের মধ্যে একটি অবশ্যই প্রার্থীর বর্তমান নিয়োগকর্তা হতে হবে)।  
৭. চারটি অংশে একটি উন্নয়ন ইমপ্যাক্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে। 
৮. অন্যান্য পেপারস (যদি থাকে)।
৯. আবেদনকারীর সিভি ।

আবেদনের সময়সীমা: ১৫ই আগস্ট, ২০২২। 
সার্কুলার লিঙ্ক: https://tinyurl.com/4pu3pjtx

কর্মরত শিক্ষকদের ফের দিতে হবে যোগ্যতার প্রমাণ, বসতে হবে পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণের সুযোগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধেও কমছে না রক্তচাপ? বদলে ফেলুন এই ৩ অভ্যাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন করতে পারবেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সিপিএলে মিরাজের আগুনে বোলিং
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকা কেজিতে দেশের যেকোনো প্রান্তে পণ্য পাঠাবে ডাক বিভাগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9