স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়

২৭ মে ২০২২, ০২:৪৪ PM
সিমন্স বিশ্ববিদ্যালয়

সিমন্স বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর। 

পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পাকিস্তানে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ

‘কোটজেন স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে তাদের স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন ব্যবস্থা ও ৩ হাজার ডলার এর উপবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা। এ স্কলারশিপের মেয়াদ ৪ বছর।

এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল ছাত্রদের সৃজনশীল দক্ষতা বিকাশ করা। সিমন্স ইউনিভার্সিটি ১৮৯৯ সারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। সিমন্স ইউনিভার্সিটি পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়।

বিশ্ববিদ্যালয়টি ফেনওয়ে-কেনমোর আশেপাশের মোট ১২ একর নিয়ে গঠিত। দুটি ক্যাম্পাসে বিভক্ত, যার একটিতে পাঁচটি একাডেমিক ভবন এবং অন্যটিতে নয়টি জর্জিয়ান-শৈলীর আবাসিক ভবন রয়েছে।

আরও পড়ুন স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি

সুযোগ-সুবিধাসমূহ:

* শিক্ষার্থীদের সমস্ত খরচ কভার করে।
*  সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়।
* বিনামূল্যে একটি রুম সুবিধা প্রদান করে।
* ৩ হাজার ডলার এর উপবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা:

* উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে। সেক্ষেত্রে ন্যূনতম ৩.৩ সিজিপিএ ধরে রাখতে হবে।
* আইইএলটিএস ও টোয়েফল স্কোর জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা:

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন

বিনিয়োগ আকৃষ্টে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজের নির্দেশ প্র…
  • ০৪ মে ২০২৬
নাহিদ রানাসহ পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন
  • ০৪ মে ২০২৬
এনসিপির জাতীয় কনভেনশনে যা হলো
  • ০৪ মে ২০২৬
স্বাধীন গণমাধ্যমই সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম: তথ্যমন্ত…
  • ০৪ মে ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ…
  • ০৪ মে ২০২৬
হামে প্রাণ হারাল ৩১১ শিশু, একদিনেই ১৭ জন
  • ০৪ মে ২০২৬