সাংবাদিকতার শিক্ষার্থীদের ফেলোশিপ দিয়েছে ডয়চে ভেলে একাডেমি

২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৩ AM
সাংবাদিকতার শিক্ষার্থীদের ফেলোশিপ দিয়েছে ডয়চে ভেলে একাডেমি

সাংবাদিকতার শিক্ষার্থীদের ফেলোশিপ দিয়েছে ডয়চে ভেলে একাডেমি © সংগৃহীত

দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বিশেষ ফেলোশিপের সুযোগ দিচ্ছে ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) জার্মান এই গণমাধ্যম উন্নয়ন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিবিণ্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৮ জন শিক্ষার্থীর জন্য দু’বছর মেয়াদি এ ফেলোশিপ চালু হচ্ছে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশজুড়ে সাংবাদিকতার শিক্ষার্থীদেরকে 'পূর্ণাঙ্গ সাংবাদিক' হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই ফেলোশিপ চালু করেছে তারা।

সাংবাদিকতা পড়ানো হয় এমন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের থেকে বাছাই করা হয় ফেলোশিপে অংশগ্রহণকারীদের।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে 'লোকাল মিডিয়া হাব ফেলোশিপ ইন্ডাকশন’ কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দিন বলেন, সবাই আজ সাংবাদিক হতে চায়। কিন্তু সবাই পারে না। দিনের শেষে সাংবাদিকের ভূমিকা একজন ওয়াচডগের। এটি একটি কঠিন কাজ। এটা দেখে ভালো লাগছে যে আপনারা এতোজন সাংবাদিক হওয়ার সেই কষ্ট স্বীকার করতে প্রস্তত।

আগামী দুই বছরের মধ্যে, ফেলোশিপপ্রাপ্ত এসব শিক্ষার্থী দেশ-বিদেশের শীর্ষ সাংবাদিক এবং প্রশিক্ষকদের নির্দেশনায় সাংবাদিকতার বিভিন্ন দক্ষতা ও কৌশল অনুশীলন করবে এবং মূলধারার মিডিয়া ও তাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালের জন্য একাধিক মাধ্যমে কাজ করবে।

ডিডব্লিউ একাডেমির প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ) প্রিয়া এসেলবর্ন, সিনিয়র পরামর্শক লুৎফা আহমেদ, রেডিও ভূমির স্টেশন প্রধান শামস সুমন, ডিডব্লিউ বাংলা সার্ভিসের সাংবাদিক আরাফাতুল ইসলাম কর্মশালায় বক্তব্য দেন।

ডিডব্লিউ একাডেমি ২০১৪ সাল থেকে বাংলাদেশে সাংবাদিকতার শিক্ষা এবং চর্চা উন্নত করা এবং মুক্ত গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

আমার মৃত্যু নিয়ে অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে: রুনা লায়লা
  • ০৫ মে ২০২৬
রেলক্রসিংয়ে ট্রাক বিকল, এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
  • ০৫ মে ২০২৬
দাবি আদায়ে অনড়, ফের আমরণ অনশনে ববি শিক্ষার্থী
  • ০৫ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২ জুন
  • ০৫ মে ২০২৬
প্রথমবারের মতো পাল্টাপাল্টি যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া-ইউক…
  • ০৫ মে ২০২৬
বাইউস্ট ইন্ট্রা এমইউএন-২০২৬ সম্পন্ন, কূটনৈতিক চর্চায় মুখর ক…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9