টিউশন ফি ছাড়াই স্নাতক করুন যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে

২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮ AM
ইস্ট টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়

ইস্ট টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্ট টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা কোন ধরনের টিউশন ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়টির যে কোন বিষয় নিয়ে অধ্যায়ন করতে পারবেন। ইস্ট টেনেসি স্টেট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের জনসন সিটিতে অবস্থিত একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি।

সুবিধা:

* টিউশন ফি সমান অর্থ প্রদান করা হবে।
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

যোগ্যতা ও শর্তাবলী:

* একটি ভালো সিজিপিএ থাকতে হবে।
* এসিটি পরীক্ষায় ১৭ স্কোর অর্জন করতে হবে।
* ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষা দিতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৫.৫, টোয়েফল আইবিটি তে ৬১ সহ অন্যান্য দক্ষতা পরীক্ষায় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত ন্যূনতম স্কোর অর্জন করতে হবে।

যেভাবে আবেদন করতে হবে:

আবেদনকারীদের অবশ্যই আবেদন করতে প্রথমে বিশ্ববিদ্যালয় পোর্টালে সাইন আপ করে আবেদন করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেই হামজা ও ফারহান
  • ২৫ অক্টোবর ২০২৬
বইয়ের প্রচ্ছদ পেরিয়ে জীবনের খোঁজে, কেমন কাটল বেরোবি শিক্ষার…
  • ২৫ অক্টোবর ২০২৬
ছেলেকে চাকরি দিয়ে দুদকের আসামি হলেন এক বিশ্ববিদ্যালয়ের সাবে…
  • ২৫ অক্টোবর ২০২৬
চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
  • ২৫ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল নেপাল
  • ২৫ অক্টোবর ২০২৬
পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ অক্টোবর ২০২৬