পিএইচডির জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড

১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৭ AM
পিএইচডির জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়

পিএইচডির জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পিএইচডির জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়। একাডেমিক মেধার ভিত্তিতে এ বৃত্তি প্রদান করা হবে। কোর্সের মেয়াদ ৩ বছর।

বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ নভেম্বর পর্যন্ত।

এ স্কলারশিপের অধীনে শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে প্রতিষ্ঠানটি। এছাড়া বাৎসরিক একটি উপবৃত্তিও দেয়া হবে। যে শিক্ষার্থীরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা শুরু করেছে তারাও বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
* ২৭ হাজার ৫০০ নিউজিল্যান্ড ডলারের একটি বার্ষিক উপবৃত্তি। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা।

আরও পড়ুন: স্নাতকোত্তর ও পিএইচডি করুন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে

আবেদনের যোগ্যতা:

* সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* অবশ্যই চার বছরের স্নাতক ডিগ্রি এবং একটি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তরে নূন্যতম সিজিপিএ ৩.০০ পয়েন্ট থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ দিতে হবে। আইইএলটিএসের ক্ষেত্রে ন্যূন্যতম ৬.৫ থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন:

অনলাইনের ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। বৃত্তির বিষয়ে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে। 

রেলক্রসিংয়ে ট্রাক বিকল, এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
  • ০৫ মে ২০২৬
দাবি আদায়ে অনড়, ফের আমরণ অনশনে ববি শিক্ষার্থী
  • ০৫ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২ জুন
  • ০৫ মে ২০২৬
প্রথমবারের মতো পাল্টাপাল্টি যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া-ইউক…
  • ০৫ মে ২০২৬
বাইউস্ট ইন্ট্রা এমইউএন-২০২৬ সম্পন্ন, কূটনৈতিক চর্চায় মুখর ক…
  • ০৫ মে ২০২৬
কুবিতে সিন্ডিকেট ও আপগ্রেডেশন বন্ধ রাখতে ফের হুমকির অভিযোগ …
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9