স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীন, আবেদনের বাকী ৩ দিন

১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ AM
এক বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্সের জন্য শোয়ার্জম্যান স্কলারশিপ দিচ্ছে চীন

এক বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্সের জন্য শোয়ার্জম্যান স্কলারশিপ দিচ্ছে চীন © সংগৃহীত

এক বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্সের জন্য স্কলারশিপ দিচ্ছে চীন। আবেদনের শেষ সময় আগামী ২১ সেপ্টেম্বর।

শোয়ার্জম্যান স্কলার্স প্রোগ্রাম-২০২২ এর অধীনে এ স্কলারশিপটিতে বাংলাদেশসহ সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রোগ্রামটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, বইয়ের জন্য ভাতা, চিকিৎসা বীমা, ভ্রমণ ব্যয়, উপবৃত্তি ও ল্যাপটপ প্রদান করা হবে।

বৃত্তি পাওয়ার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। নেতৃত্বের গুণাবলী এবং পূর্ববর্তী একাডেমিক রেকর্ড ও কৃতিত্বের উপর ভিত্তি করে প্রার্থীদের মধ্য থেকে বৃত্তিপ্রাপ্তদের সিলেক্ট করা হবে।

ক্লাস শুরু হবে ২০২২ সালের আগস্ট মাস থেকে।

সুযোগ-সুবিধা:

* পুরো টিউশন ফি।
* ট্যুর ভাতা।
* মাসিক উপবৃত্তি।
* বৃত্তির সময়কালের জন্য ব্যক্তিগত ল্যাপটপ।
* কোর্স বইয়ের জন্য একটি ভাতা।
* মেডিকেল বীমা।

আবেদনের যোগ্যতা:

* সকল আন্তর্জাতিক শিক্ষার্থী। চীনা নাগরিকরাও আবেদন করার যোগ্য।
* প্রার্থীদের অবশ্যই ব্যাচেলর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
* প্রার্থীদের বয়স ১৮-২৮ বছর হতে হবে।
* অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতার স্কোর জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি:

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। 

ডিজিটাল ডিটক্স: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজের কাছে ফিরে আ…
  • ২৫ অক্টোবর ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কা, সিএনজি উল্টে ছাত্রদল নেতার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেই হামজা ও ফারহান
  • ২৫ অক্টোবর ২০২৬
বইয়ের প্রচ্ছদ পেরিয়ে জীবনের খোঁজে, কেমন কাটল বেরোবি শিক্ষার…
  • ২৫ অক্টোবর ২০২৬
ছেলেকে চাকরি দিয়ে দুদকের আসামি হলেন এক বিশ্ববিদ্যালয়ের সাবে…
  • ২৫ অক্টোবর ২০২৬
চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
  • ২৫ অক্টোবর ২০২৬