বিদেশি শিক্ষার্থীদের কানাডায় প্রবেশের অনুমতি

২০ আগস্ট ২০২১, ১১:২২ AM
বিদেশি শিক্ষার্থীদের কানাডায় প্রবেশের অনুমতি

বিদেশি শিক্ষার্থীদের কানাডায় প্রবেশের অনুমতি © ফাইল ফটো

যেসব বিদেশি শিক্ষার্থীরা কানাডায় বৈধভাবে অধ্যয়নের সুযোগ পেয়েছেন, তারা করোনা প্রতিরোধমূলক প্রস্তুতি নিয়ে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউটের (ডিএলআই) অধীনে দেশটিতে প্রবেশ করতে পারবে। বুধবার ঢাকার কানাডিয়ান হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এসব তথ্য জানায়।

ফেসবুক পোষ্ট থেকে আরও জানা যায়, যারা বৈধ অধ্যয়নের জন্য অনুমোদন পেয়েছে এবং যাদের করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে ডিএলআইতে পড়াশোনা করার পরিকল্পনা রয়েছে তারা যদি অ-বিচক্ষণতার (non-discretionary) উদ্দেশে ভ্রমণ করেন তবে কানাডায় প্রবেশ করতে পারবেন। ওই পোস্টে শিক্ষার্থীদের পড়াশোনা শুরুর আগে চার সপ্তাহের বেশি ভ্রমণে নিরুৎসাহিত করা হয়, যেটিকে অধ্যয়নের উদ্দেশে অ-বিচক্ষণতা ভ্রমণ হিসেবে বিবেচনা করা হয়। এই ভ্রমণের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনেরও বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে সুযোগ পেয়েও দীর্ঘদিন শিক্ষার্থীরা পড়াশোনার জন্য কানাডায় যেতে পারেননি। উদ্বিগ্ন শিক্ষার্থীরা পড়াশোনার জন্য যেতে দূতাবাস ছাড়াও মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিল। অবশেষে ডিএলআই পাওয়া শিক্ষার্থীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হলো।

ট্যাগ: কানাডা
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬