বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে উচ্চশিক্ষার সুযোগ, চলছে আবেদন

০৭ এপ্রিল ২০২১, ০৪:০৫ PM

© ফাইল ছবি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)। ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এজন্য আগামী ৩০ এপ্রিলের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

ভারতের বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েটে, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য মেধাবী বাংলাদেশি নাগরিকরা এ সুবিধা পাবেন। তবে মেডিসিন, প্যারামেডিক্যাল, ফ্যাশন কোর্স বাদে আবেদন করতে হবে।

আবেদন করার জন্য প্রার্থীদের আইসিসিআর-এর http://a2ascholarsships.iccr.gov.in লিংকে গিয়ে লগ-ইন করে আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর আবেদন করতে হবে।

আইসিসিআরের বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে, ভারতীয় হাইকমিশনের শিক্ষা শাখায়- প্লট নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা ১২১২। ফোন নম্বর: ৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন ১০৯৬/১১১২, ই-মেইল: edu1.dhaka@mea.gov.in।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬