বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, করুন আবেদন

১০ আগস্ট ২০২৬, ০৮:২৮ PM
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তি হতে আগ্রহীরা আবেদন করুন দ্রুতই

বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তি হতে আগ্রহীরা আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

ভারত সরকারের ITEC (Indian Technical and Economic Cooperation) প্রোগ্রামের আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের পেশাজীবীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিশেষায়িত  স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কোর্সে  আবেদন চলছে। এই কর্মসূচির আওতায় তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, পরিবেশ ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠান ও কোর্সভেদে প্রশিক্ষণের মেয়াদে ভিন্নতা রয়েছে।

সুযোগ-সুবিধা

*কোর্সের সম্পূর্ণ খরচ প্রদান করবে;

*বিমান ভাড়া প্রদান করবে;

*আবাসন, খাবার ও স্টাডি ট্যুরের জন্য দৈনিক ভাতা দেওয়া হবে;

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;

*সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কোর্সভেদে যোগ্যতা আলাদা হতে পারে;

*ইংরেজিতে কথা বলা ও লেখার ভালো দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের প্রথমে আইটেকের অফিশিয়াল পোর্টালে (www.itecgoi.in) গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে জমা দিতে হবে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬