স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন

০২ জুলাই ২০২৬, ১১:০৪ PM
ব্রুনাইয়ে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

ব্রুনাইয়ে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ও তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম (Universiti Brunei Darussalam-UBD)। ‘ইউবিডি গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ' এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১০ আগস্ট ২০২৫।

ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম (Universiti Brunei Darussalam-UBD) ১৯৮৫ সালে ব্রুনা্ইয়ের বন্দর সেরি বেগাওয়ানে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। বিশ্বের অন্যতম স্বীকৃত গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় এটি।

সুযোগ-সুবিধা

শিক্ষার্থীরা নৃবিজ্ঞান, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, পদার্থ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন। 

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*প্রতি মাসে ভাতা প্রদান করা হবে;

*ক্যাম্পাসে বিনা খরচে আবাসন সুবিধা প্রদান করা হবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে;

*প্রতি মাসে খাবার ভাতা প্রদান করা হবে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*আবেদনকৃত প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে;

*ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইইএলটিএস অ্যাকাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে। তবে, যাদের নেই, তারাও আবেদন করতে পারবেন;

*ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনী নথিপত্র

*আবেদনকারীর সিভি;

*আবেদনকারীর পাসপোর্ট;

*রেফারেন্স লেটার;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*স্টেটমেন্ট অব পারপাজ;

*রিসার্চ প্রপোজাল;

আরও পড়ুন: রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন। https://apply.ubd.edu.bn/orbeon/uis-welcome/forms/master-research/  

বিস্তারিত জানতে ক্লিক করুন https://apply.ubd.edu.bn/orbeon/uis-welcome/

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২৫।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬