বিদেশে উচ্চশিক্ষা
অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনভার্সিটি। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কোর্স ও ইনটেকভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা আছে।
গ্রিফিথ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৯৭১ সালে পাবলিক এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা
*নির্বাচিত শিক্ষার্থীদের জন্য টিউশন ফি-এ সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় প্রদান করা হবে;
*সম্পূর্ণ ডিগ্রি মেয়াদজুড়ে (শর্ত সাপেক্ষে) এই স্কলারশিপ কার্যকর থাকবে;
*এটি একটি টিউশন ফি রিডাকশন স্কলারশিপ; গবেষণা ভাতা বা স্টাইপেন্ড এই স্কলারশিপের আওতায় অন্তর্ভুক্ত নয়;
আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়
আবেদনের যোগ্যতা
*অ্যাকাডেমিকে ভালো ফলাফল থাকতে হবে;
*গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো ফুল-টাইম স্নাতক ও স্নাতকোত্তর কোর্সওয়ার্ক প্রোগ্রামে ভর্তির অফার থাকতে হবে;
*বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষাদক্ষতার শর্ত পূরণ করতে হবে (সাধারণভাবে IELTS-স্কোর ন্যূনতম ৬.৫ বা সমমান গ্রহণযোগ্য);
*অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না;
*অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিক বা স্থায়ী বাসিন্দারা এই আন্তর্জাতিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে, করুন আবেদন
প্রয়োজনীয় নথিপত্র
*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);
*আবেদনকারীর পাসপোর্ট;
*অ্যাকাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট;
*রেফারেন্স লেটার;
*মোটিভেশন লেটার;
*ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণপত্র;
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।