বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে, আবেদন ৩১ মে পর্যন্ত

১৮ মে ২০২৬, ০৮:৩৪ PM
পাকিস্তানে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

পাকিস্তানে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিসের ওপর স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরের মেয়াদ ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬।

কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*রেজিস্ট্রেশন ফি;

*ল্যাব ফি;

*আবাসন ও পরিবহন সুবিধা;

*স্বাস্থ্যবিমা;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা:

*স্নাতকোত্তরে কমপক্ষে ১৬ বছরের ও পিএইচডির জন্য কমপক্ষে ১৮ বছরের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম ২.৫ পেতে হবে। আর পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩.০ পেতে হবে;

*আইইএলটিএসে ন্যূনতম ৫ স্কোর তুলতে হবে। অথবা টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৭০ স্কোর তুলতে হবে;

আরও পড়ুন: ডাড স্কলারশিপে স্নাতকোত্তর করুন জার্মানিতে

প্রয়োজনীয় নথিপত্র

*স্টেটমেন্ট অব পারপাজ;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*পাসপোর্ট সাইজের ছবি;

*পাসপোর্টের কপি;

*ইংরেজি দক্ষতার সনদ;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬।

নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, দুই জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬
১ হাজার গোলের মাইলফলক থেকে আর কতদূরে রোনালদো
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে…
  • ১০ অক্টোবর ২০২৬