ইউরোপে উচ্চশিক্ষা

ফিনল্যান্ডে উচ্চশিক্ষার পাশাপাশি রয়েছে স্থায়ী হওয়ার সুযোগ

০২ মে ২০২৬, ১০:২৪ PM
ফিনল্যান্ডে স্কলারশিপে পড়াশোনা ও স্থায়ীভাবে বসবাস করতে চাইলে জেনে নিন বিভিন্ন বিষয় সম্পর্কে

ফিনল্যান্ডে স্কলারশিপে পড়াশোনা ও স্থায়ীভাবে বসবাস করতে চাইলে জেনে নিন বিভিন্ন বিষয় সম্পর্কে © সংগৃহীত

ইউরোপের দেশ ফিনল্যান্ড। দেশটিকে পৃথিবীর অন্যতম সুখী দেশও বলা হয়ে থাকে। শেনজেনভুক্ত এই দেশটিতে শিক্ষা একটি মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সেবা হিসেবে বিবেচিত হয়। শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হওয়ায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে ফিনল্যান্ডে পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। এর মূল কারণ দেশটিতে রয়েছে বিশ্বসেরা শিক্ষাপ্রতিষ্ঠান, বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ এবং অনেক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ।

এ ছাড়াও ফিনল্যান্ডে পরিবারসহ স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে।

যেভাবে আবেদন করতে হবে

Studyinfo.fi এই ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্রোগ্রাম নির্বাচন করতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনকাল ও ভর্তি সংক্রান্ত তথ্য দেখে নিতে হবে।

আবেদনের সময়

ফিনল্যান্ডে আবেদন করার সময় সাধারণত দুই ভাগে বিভক্ত।  ১. Joint Application (যৌথ আবেদন)। একইসঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ। ২. Separate Application (পৃথক আবেদন)। আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে আবেদন করা।

১. Joint Application (যৌথ আবেদন)

জানুয়ারি আবেদন: সেপ্টেম্বর সেশনের জন্য সাধারণত জানুয়ারি মাসে যৌথ আবেদন খোলা হয় (তারিখ প্রতি বছর পরিবর্তিত হতে পারে)।

ছয়টি প্রোগ্রাম

একটি একক আবেদনের মাধ্যমে সর্বোচ্চ ছয়টি ডিগ্রি প্রোগ্রামে আবেদন করা যায়।

সেপ্টেম্বর আবেদন

কিছু বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বর মাসেও সীমিত সংখ্যক প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করে।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে

২. Separate Application (পৃথক আবেদন)

কিছু বিশ্ববিদ্যালয় যৌথ আবেদনের সময়ের বাইরে নিজস্ব সময়সূচি অনুযায়ী আবেদন গ্রহণ করে। এ ক্ষেত্রে সময়সীমা প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে।

স্কলারশিপ

১. স্নাতক (Bachelor)

স্নাতক পর্যায়ে সীমিত স্কলারশিপ পাওয়া যায়। অনেক ক্ষেত্রে ৫০%–১০০% পর্যন্ত টিউশন ফি ছাড় বা Early Bird ডিসকাউন্ট দেওয়া হয়। (প্রথম বছরের টিউশন ফির 15% থেকে 50% পর্যন্ত ছাড়)।

২. মাস্টার্স (Masters)

সিজিপিএ, মোটিভেশন লেটার, IELTS/TOEFL স্কোর, কাজের অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে মাস্টার্স পর্যায়ে ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে

ব্যাংক স্টেটমেন্ট

আবেদনকারীকে সাধারণত এক বছরের খরচ হিসেবে প্রায় ৬,৭২০ থেকে ৯,৬০০ ইউরো পর্যন্ত ব্যাংক একাউন্টে দেখাতে হয় (পরিমাণ সময়ভেদে পরিবর্তিত হতে পারে)।

স্পনসর

কোনো আত্মীয়তা বাধ্যতামূলক নয়। যে কেউ স্পনসর হতে পারে।

ফান্ড ট্রান্সফার

স্পনসর তার একাউন্ট থেকে আবেদনকারীর একাউন্টে অর্থ স্থানান্তর করতে পারেন।

ব্যাংক স্টেটমেন্ট

স্পনসরকে সাধারণত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হয়।

পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা

ফিনল্যান্ডে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর দুই বছরের জন্য পোস্ট-স্টাডি জব সার্চ ভিসা পাওয়া যায়, যার মাধ্যমে চাকরি খোঁজার সুযোগ থাকে।

পিআর (Permanent Residency)

আবেদনকারীকে সাধারণত টানা ৪ বছর ফিনল্যান্ডে বৈধভাবে বসবাস করতে হয়। স্থায়ী বসবাসের জন্য ভাষা জানা বাধ্যতামূলক না হলেও নাগরিকত্বের জন্য ফিনিশ বা সুইডিশ ভাষাজ্ঞান প্রয়োজন হতে পারে।

উপার্জনের প্রয়োজন

নিজের জীবনযাপন পরিচালনার জন্য স্থিতিশীল ও পর্যাপ্ত আয়ের উৎস থাকা প্রয়োজন।

চাকরির ক্ষেত্র

পড়াশোনার নির্দিষ্ট বিষয়ে চাকরি করা বাধ্যতামূলক নয়।

আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে

প্রয়োজনীয় নথিপত্র

*সম্পূর্ণ রূপে পূরণ করা আবেদনপত্র;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিপ্লোমার প্রত্যয়িত কপি;

*ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ (আইইএলটিএস বা টিওইএফএল);

*পাসপোর্টের কপি;

*মোটিভেশন লেটার বা পার্সনাল স্টেটমেন্ট;

*রেফারেন্স লেটার (প্রযোজ্য ক্ষেত্রে);

*প্রকাশনা (ডক্টরেটের ক্ষেত্রে);

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ ও পাসপোর্ট ছাড়া বাকি সব নথি যদি বাংলায় হয়, তাহলে সেগুলোর অফিশিয়াল অনূদিত সংস্করণ সংযুক্ত করতে হবে।

মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9