বাংলা একাডেমির গবেষণা বৃত্তির জন্য প্রবন্ধ প্রস্তাব আহ্বান

০৫ জুলাই ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৯:৫৫ AM
বাংলা একাডেমি

বাংলা একাডেমি © সংগৃহীত

বাংলাদেশের গবেষকদের জন্য বাংলা একাডেমি ২০২৫ সালের গবেষণা বৃত্তির জন্য প্রবন্ধ-প্রস্তাব আহ্বান করেছে। এ বছর ৫০ জন গবেষককে নির্বাচিত করে প্রত্যেককে ২০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।

একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত প্রত্যেক গবেষকের জন্য একজন গবেষণা-তত্ত্বাবধায়ক ও একজন কপি সম্পাদক (কপি এডিটর) নিয়োগ দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্তরা অনুমোদনের তিন মাসের মধ্যে গবেষণা কাজ শুরু করবেন।

আবেদনকারীর বয়স, লিঙ্গ বা পেশাগত পরিচয় বাধা নয়। তবে প্রবন্ধ অবশ্যই বাংলায় লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রবন্ধ-প্রস্তাবের সার-সংক্ষেপ ও গবেষণার পদ্ধতি (Methodology) উল্লেখ করতে হবে। ই-মেইল, ডাক, কুরিয়ার বা সরাসরি অফিসে আবেদন পাঠানো যাবে।

বাংলা একাডেমি জানিয়েছে, যারা এর আগে বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেছিলেন, তারাও এবার আবেদন করতে পারবেন। তবে যাদের বাংলা একাডেমির বৃত্তি ইতোমধ্যে চলমান, তাদের আবেদন করার সুযোগ নেই।

আবেদনের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৫, ঠিকানা: উপপরিচালক, গবেষণা উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা-১০০০, ইমেইল: [email protected] ।

 

প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950