জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপবৃত্তির আবেদন শুরু

১৫ এপ্রিল ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:০৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু হয়েছে আজ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় আবেদন শুরু হয়েছে। এই আবেদন চলবে আগামী ১৫ মে পর্যন্ত।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে সোমবার।

বিশ্ববিদ্যালয়ের চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এই ওয়েবসাইটে ভিজিট করুন।

পে-স্কেল বাস্তবায়ন: পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি
  • ০৯ জুন ২০২৬
বালের্দির বদলি হিসেবে আলোচনায় ৫ আর্জেন্টাইন ফুটবলার
  • ০৯ জুন ২০২৬
শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে সুখবর দিল মাউশি
  • ০৯ জুন ২০২৬
ঢাকার যেসব এলাকায় বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না আজ
  • ০৯ জুন ২০২৬
গরমে শরীর সতেজ রাখতে কদর বেড়েছে তাল শাঁসের 
  • ০৯ জুন ২০২৬
একাডেমিক গবেষণা সহজ করার ৮টি শক্তিশালী এআই টুল
  • ০৯ জুন ২০২৬