কানাডায় ফেলোশিপে পোস্টডকের সুযোগ, বছরে দেওয়া হবে ৫৬ লাখ টাকা

০৫ মে ২০২৪, ০৯:৫২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
কানাডায় ফেলোশিপে পোস্টডকের সুযোগ

কানাডায় ফেলোশিপে পোস্টডকের সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে পোস্টডক করার সুযোগ দিচ্ছে কানাডা। `ব্যান্টিং পোস্টডক্টরাল ফেলোশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ সেপ্টেম্বর।

`ব্যান্টিং পোস্টডক্টরাল ফেলোশিপ প্রোগ্রামটি স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সেরা পোস্টডক্টরাল প্রার্থীদের জন্য তহবিল সরবরাহ করে থাকে। বিশেষ করে যারা দেশের অর্থনৈতিক, সামাজিক এবং গবেষণা-ভিত্তিক বৃদ্ধিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এ প্রোগ্রামের উদ্দেশ্য হল শীর্ষ-স্তরের পোস্টডক্টরাল প্রতিভাকে আকৃষ্ট করা এবং ধরে রাখা, তাদের নেতৃত্বের সম্ভাবনা বিকাশ করা এবং আগামীর গবেষণা নেতা হিসাবে সাফল্যের জন্য তাদের অবস্থান করা।

সুযোগ সুবিধাসমূহ
* নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিবছর ৭০ হাজার কানাডিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৫৬ লাখ ৩ হাজার ৭১২ টাকা) প্রদান করা হবে।
* সেরা কানাডিয়ান সুপারভাইজারদের অধীনে তাদের গবেষণা প্রোগ্রামে কাজ করার সুযোগ পাবেন।
* শিক্ষার্থীরা ফেলোশিপের মাধ্যমে কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।

কানাডায় ইমিগ্র্যান্ট হবেন কীভাবে

আবেদনের যোগ্যতা
* আবেদনকারীকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন হতে হবে।
* কানাডার স্থায়ী বাসিন্দা নন এমন শিক্ষার্থীরা এ ফেলোশিপ পাবেন।
* শুধুমাত্র কানাডিয়ান ইন্সটিটিউটে আবেদনকারীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
* এ ফেলোশিপ একবার প্রদান করা হয় এবং হোস্ট প্রতিষ্ঠান দ্বারা মনোনীত হতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই কাঙ্ক্ষিত সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হবে এবং ব্যান্টিং ফেলোশিপের জন্য ইনস্টিটিউটের যোগ্যতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন কুইন এলিজাবেথ বৃত্তি নিয়ে

আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া জানতে অফিসিয়াল লিংকে ক্লিক করুন

তিতুমীর কলেজের শহীদ মামুন হল মসজিদে ডিজিটাল ঘড়ি স্থাপন ছাত্…
  • ২৩ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁওকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে ঐক্যবদ্ধ থাকার আ…
  • ২৩ জুলাই ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে উদযাপন
  • ২৩ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • ২৩ জুলাই ২০২৬
ফল খারাপ নিয়ে দুশ্চিন্তা, প্রকাশের আগেই আত্মহত্যা দাখিল পরী…
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভেতর আরেক বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলে, সরাতে …
  • ২৩ জুলাই ২০২৬