পিএইচডি করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, বছরে থাকছে ২৬ লাখ টাকা

০৪ মে ২০২৪, ০৯:২৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
পিএইচডি করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

পিএইচডি করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ‘রোডস স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ বছরের ৩ জুন থেকে ১ আগস্ট ২০২৪ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

রোডস স্কলারশিপ বিশ্বের একটি প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠিত করা হয়। যা বিশ্বের বিভিন্ন প্রতিভাবান তরুণ-তরুণীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেয়।

সুযোগ সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে। 
* উপবৃত্তি হিসেবে বাৎসরিক ১৯,০৯২ পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় ২৬ লাখ ১৬ হাজার ১৩১ টাকা) প্রদান করবে।  
* এয়ার টিকিট এবং ভিসা ফি প্রদান করবে। 
* স্বাস্থ্যবীমা প্রদান করবে। 

ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বছরে উপবৃত্তি ২৫ লাখ

যোগ্যতাসমূহ
* আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছর বয়সী হতে হবে। 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীদের জন্য সেরা পাঁচ স্কলারশিপ 

প্রয়োজনীয় নথিপত্র
* জীবন বৃত্তান্ত।
* জাতীয় পরিচয়পত্র  এবং পাসপোর্ট এর কপি। 
* একাডেমিক সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ।
* সিভি/রিজিউম। 
* ইংরেজিতে দক্ষতা সনদ। ( আইইএলটিএস )। 
* রেফারেন্স লেটার।  

আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950