স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ শেফিল্ডে, থাকছে ১৩ লাখ টাকা

২৭ মার্চ ২০২৪, ১০:১২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ শেফিল্ডে

স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ শেফিল্ডে © সংগৃহীত

উচ্চশিক্ষায় বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের একটি দেশ হচ্ছে  যুক্তরাজ্যে। প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশটিতে পাড়ি জমিয়ে থাকেন। এর অন্যতম কারণ হচ্ছে যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থা এবং উন্নত জীবনব্যবস্থা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যের সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন স্কলারশিপ প্রদান করে থাকে। যার মাধ্যমে বিনামূল্যে অধ্যায়নের সুযোগ দেওয়া হয়।

বাংলাদেশি শিক্ষার্থীদেরও রয়েছে এসব স্কলারশিপ পাওয়ার সুযোগ। তেমনি একটি স্কলারশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ শেফিল্ড। ২০২৪ সালে ৭৫ জন শিক্ষার্থীকে ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ দেবে বিশ্ববিদ্যালয়টি। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ২২ এপ্রিল, ২০২৪।

যুক্তরাজ্যের ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংঙ্কিংয়ে ১৩তম অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব শেফিল্ড। এ ছাড়া ৫০টি আন্তর্জাতিক বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৬তম।

সু্যোগ-সুবিধাঃ- 
এ স্কলারশিপের আওতায়  শিক্ষার্থীদের প্রতিবছর ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ ৭৪ হাজার ৪১৪ টাকা)  বৃত্তি প্রদান করা হবে। 

Premium Photo | A young happy asian woman university graduate in graduation  gown and mortarboard holds a degree certificate celebrates education  achievement in the university campus. education stock photo

যোগ্যতাসমূহঃ -
* ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ প্রোগ্রামটি ২০২৪ সালের অটাম সেশনে শুরু হবে;
* স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে ১৫ মে ২০২৪;
* মেডিসিন ও ডেন্টিস্ট্রি ছাড়া সব স্নাতক ডিগ্রি এ প্রোগ্রামের আবেদন করতে পারবেন;
* আবেদনকারীদের অবশ্যই নিজের অর্থে টিউশন ফি পরিশোধ করতে হবে;
* তৃতীয় পক্ষের দ্বারা স্পনসরশিপ গ্রহণযোগ্য নয়;
* আবেদনকারীদের অবশ্যই প্রথম বা দ্বিতীয় বছরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে একটি ডিগ্রি প্রোগ্রামে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন অক্সফোর্ড-হার্ভার্ডসহ ১৯ বিশ্ববিদ্যালয়ে, আবেদন আজ থেকে

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950