ডা. মো. জাকিউল ইসলাম © সংগৃহীত ও সম্পাদিত
ময়মনসিংহের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি এর আগের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।
আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো. জাকিউল ইসলাম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ইনসিটু উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, একই হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকীকে হাসপাতালটির উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তারা আগামী ১৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।