মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে যা জানা যাচ্ছে

১৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ PM
মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা © সংগৃহীত

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ সেশনের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। সাধারণত, পরীক্ষার এক মাস আগে অনলাইন আবেদন শুরু হয়। ১৮ নভেম্বর আবেদন শুরু প্রস্তুতি নিয়ে এগোচ্ছেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। কিন্তু আজ রবিবার (১৫ নভেম্বর) নাগাদ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

এদিকে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএর হারে ধস নামায় মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমবে কিনা—এমন প্রশ্নও দেখা দিয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, অধিদপ্তরটির শীর্ষ কর্মকর্তারা গত শুক্রবার অনুষ্ঠিত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ পরবর্তীতে কার্যক্রমে ব্যস্ত রয়েছেন। এ অবস্থায় সোমবার নাগাদ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে কিনা—তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

তবে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগে ভর্তি নীতিমালা প্রস্তুত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এটি চূড়ান্ত করে। বিএমডিসি বলছে, ভর্তি নীতিমালা চূড়ান্ত হতে আরও দুয়েকদিন সময় লাগবে।

ভর্তি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে বিএমডিসি প্রধানত ভর্তির ন্যূনতম যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণে ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির (ইসি) একজন সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, এ বছর ভর্তির যোগ্যতা কমার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এবার পাসের হার (এইচএসসি) অনেকটাই কম। যখন পাস কম করে, তখন ভর্তি পরীক্ষা দেওয়ার সময় এসএসসি ও এইচএসসির জিপিএতে কিছুটা বিবেচনা করে। আবার বেশি পাস করলে হয়তো অন্যটা হয়। এটা আসলে একটু ফ্লেক্সিবল। তবে এটা এখনো ফাইনাল হয়নি।

জানতে চাইলে বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী দুয়েকদিনের মধ্যে নীতিমালা চূড়ান্ত হয়ে যাবে। এবার নীতিমালায় কিছু পরিবর্তন হবে। মূলত জিপিএর মান সামান্য কমবে।

জিপিএর মান কতটুকু কমতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান। তবে এ বছর সেকেন্ড টাইম থাকছে কিনা— এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি আগের মতোই থাকবে।

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950