বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে পছন্দের শীর্ষে থাকা তিন প্রতিষ্ঠানেরই সময়সূচি চূড়ান্ত, জেনে নিন খুঁটিনাটি

০৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ AM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ AM
ঢাকা মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

দেশের উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়েছে। এ প্রতিষ্ঠাগুলো সবসময়ই শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। 

পাশাপাশি আবেদন শুরুর সম্ভাব্য সময়, পরীক্ষার পদ্ধতি ও ভর্তির যোগ্যতার বিষয়েও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে জনপ্রিয় এই তিন প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার বিস্তারিত তুলে ধরা হলো।

মেডিকেল ও ডেন্টাল কলেজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী দুয়েক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। অনলাইনে আবেদন শুরু হওয়ার সম্ভাব্য সময় ১৫ থেকে ১৮ নভেম্বর।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা ৪ ডিসেম্বর পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এইচএসসি ও সমমানের ফল প্রকাশ দেরিতে হওয়ায় সম্ভব হয়নি। আর ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় নেওয়া সম্ভব না। তাই ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ—নামটার মধ্যেই তো কেমন শিহরণ | প্রথম আলো

এদিকে এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। এসব পরীক্ষায় উত্তীর্ণরা মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন কি না, জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘এটি সরকারের সিদ্ধান্ত।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চলতি নভেম্বরেই আবেদন শুরু হওয়ার কথা রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান। তিনি জানান, এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে যারা ফলের অপেক্ষায় রয়েছেন, তারাও বুয়েটে আবেদন করতে পারবেন। তবে পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকার সম্ভাবনা কম।

বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ | প্রথম আলো

বুয়েটের ওয়েবসাইটে গত সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তিতেও ১৬ জানুয়ারি পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে। আবেদনের শুরুর তারিখসহ বিস্তারিত বিষয় নির্ধারণে শিগগিরই একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে।

গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বুয়েটে প্রাথমিক বাছাই পরীক্ষা ছাড়াই সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছিল। এবারও একই পদ্ধতি অনুসরণের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষা নিয়ে ফল প্রকাশের কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগের নির্ধারিত সময়সূচি ও যোগ্যতা অনুযায়ী পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, গত ২ আগস্ট সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পাঁচটি ইউনিটের পরীক্ষার সময়সূচি হলো—
আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১২টা।

বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর, সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর, সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।

চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর, সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।

ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর, সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন: জিএসটি গুচ্ছে এবার ২৪ বিশ্ববিদ্যালয়— নতুন করে যুক্ত চারটি, বের হয়নি যবিপ্রবি

সাধারণ তিনটি ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে সময় থাকবে। চারুকলায় এমসিকিউ ৩০ মিনিট ও অঙ্কন ৬০ মিনিট এবং আইবিএতে এমসিকিউ ৯০ মিনিট ও বর্ণনামূলক পরীক্ষার জন্য ৩০ মিনিট বরাদ্দ থাকবে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।

আবেদনের যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে জিপিএর শর্তগুলো হলো—

বিজ্ঞান ইউনিট: দুই পরীক্ষার জিপিএর যোগফল কমপক্ষে ৮ এবং আলাদাভাবে প্রতিটিতে ৩.৫। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে যোগফল ৭.৫ এবং আলাদাভাবে ৩। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: সাধারণভাবে জিপিএর যোগফল ৭.৫ এবং আলাদাভাবে ৩। বিজ্ঞান শাখার জন্য যোগফল ৮ ও আলাদাভাবে ৩.৫; বাণিজ্য শাখার জন্য যোগফল ৭.৫ ও আলাদাভাবে ৩।

ব্যবসায় শিক্ষা ইউনিট: নিজ শাখার শিক্ষার্থীদের জিপিএর যোগফল ৭.৫ এবং আলাদাভাবে ৩। বিজ্ঞান শাখার জন্য যোগফল ৮ ও আলাদাভাবে ৩.৫; মানবিক শাখার জন্য যোগফল ৭.৫ ও আলাদাভাবে ৩। চারুকলা ইউনিট: দুই পরীক্ষার জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং আলাদাভাবে প্রতিটিতে ৩। এ ছাড়া বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য নিজস্ব কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হবে আগামী ২৮ মার্চ ২০২৭।

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
গোল্ডেন বুট জিতলেন মেসি
  • ০৮ নভেম্বর ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী…
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতৃত্বে সালাম-রবিন, পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলও
  • ০৮ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২, সড়ক অবরোধ
  • ০৮ নভেম্বর ২০২৬
৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক সেলিনা
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950