শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু

১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ PM
শহীদ জিয়া মেডিকেল কলেজ

শহীদ জিয়া মেডিকেল কলেজ © সংগৃহীত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের খোলা জানালা দিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ছয় তলার একটি সিঁড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিরিন বেগম (৬৫) বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকার সোলায়মান হোসেনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথাব্যথা ও মাথা ঘোরার সমস্যা নিয়ে গত ১২ নভেম্বর হাসপাতালের ছয় তলায় মেডিসিন বিভাগে ভর্তি হয়েছিলেন শিরিন বেগম। তবে শিরিনের মেয়ে শামীমা জানান, তার মা গত বুধবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিরিনের স্বামী সোলায়মান হোসেন জানান, শনিবার সন্ধ্যায় স্ত্রীকে রেখে তিনি নামাজ পড়তে যান। এর মধ্যেই তিনি ছয় তলা থেকে সাত তলায় যাওয়ার পথে সিঁড়ির খোলা জানালা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়াও একই তথ্য জানিয়েছেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর শিরিন বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। তবে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন: অসুস্থ বাবা-বোনকে দেখতে গিয়ে হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু 

এদিকে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ও মুখপাত্র ডা. মনজুর-এ-মুর্শেদ গণমাধ্যমকে বলেন, সিঁড়ির জানালা দিয়ে কীভাবে রোগী নিচে পড়ে মারা গেলেন, তা তদন্তে আজ তিন বিভাগের তিনজন চিকিৎসককে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি বলেন, সিঁড়ির অরক্ষিত জানালার বিষয়ে আমরা স্থানীয় গণপূর্ত বিভাগের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করবেন। এরপর বাজেট বরাদ্দ সাপেক্ষে স্থানগুলো সুরক্ষিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে। আমরা নিজেরা চাইলেও হাসপাতালের কোনো সংস্কারকাজ সরাসরি করতে পারি না।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950