আবেদন ফি ছাড়াই স্নাতক করুন যুক্তরাজ্যে, সঙ্গে ১৮ লাখ টাকা

৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
আবেদন ফি ছাড়াই স্নাতক করুন যুক্তরাজ্যে

আবেদন ফি ছাড়াই স্নাতক করুন যুক্তরাজ্যে © সংগৃহীত

উচ্চমাধ্যমিকের পরেই বাইরে পড়াশোনার করতে যাবার মোক্ষম সময়। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পছন্দের তালিকায় যেমন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, তেমনি অনেকে বিদেশে পড়তে যাবার কথাও ভাবছেন। উচ্চশিক্ষা ব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাজ্যে। প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসে দেশটিতে।

বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের একটি শহর হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে ১৩০টি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি। যুক্তরাজ্যে প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজ থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করা যায়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। 

থিংক বিগ হচ্ছে তেমনি একটি স্কলারশিপ। এই স্কলারশিপের  মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় স্নাতকে ২৬ ফ্রেব্রুয়ারি এবং স্নাতকোত্তরে ২৯ এপ্রিল ২০২৪।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এ স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্য বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। শুধুমাত্র মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না।

‘থিংক বিগ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের স্নাতকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ ৬৫০০ থেকে ১৩০০ হাজার পাউন্ড প্রদান করা হবে। এছাড়া স্নাতকোত্তরে ৬৫০০ থেকে ২৬ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করা হবে। স্নাতকের মেয়াদ ৩ বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ ১ বছর।

উচ্চশিক্ষা

সুযোগ-সুবিধাসমূহ:
* স্নাতকে সর্বোচ্চ ১৩ হাজার পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় ১৮ লক্ষ টাকা) প্রদান করা হবে। 
* স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকা) প্রদান করা হবে। 
* জীবনযাত্রার খরচ ( ৩ হাজার পাউন্ড) প্রদান করবে। 
* আবেদন ফি লাগবে না।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, সঙ্গে ৭০ লাখ টাকা

আবেদনের যোগ্যতা:
* যুক্তরাজ্যের বাইরের নাগরিক হতে হবে।
* ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বাদে যে কোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
* স্নাতকের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 
* স্নাতকোত্তরে জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজিতে দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে।

স্নাতকে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950