সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, সঙ্গে ৭০ লাখ টাকা

২৮ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে

সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে ১ থেকে ২ বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন (ইউএএল)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ০৫ জুলাই ২০২৪।

‘ইউএএল ইন্টারন্যাশনাল পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ এন্ড একোমোডেশন অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীরা ফাইন আর্ট, বায়োডিজাইন, কম্পিউটিং, ফটোগ্রাফিসহ শিল্পকলা বিষয়ক বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

বিষয়গুলো জানতে এখানে ক্লিক করুন 

ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। এটি শিল্পকলা, ডিজাইন, ফ্যাশন এবং পারফর্মিং আর্টে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এর অধীন ছয়টি আর্ট কলেজ রয়েছে। কলেজগুলো হল- ক্যাম্বারওয়েল কলেজ অফ আর্টস, সেন্ট্রাল সেন্ট মার্টিন্স, চেলসি কলেজ অফ আর্টস, লন্ডন কলেজ অফ কমিউনিকেশন, লন্ডন কলেজ অফ ফ্যাশন এবং উইম্বলডন কলেজ অফ আর্টস। ২০০৩ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহঃ- 
* কোনো টিউশন ফি লাগবে না।
* উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড প্রদান হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭০ লাখ টাকা।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।

গ্রেট স্কলারশিপ' নিয়ে যুক্তরাজ্যে পড়ার সুযোগ - TV3 BANGLA

যোগ্যতার মানদণ্ডঃ- 
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।
* ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর পেতে হবে।

আরও পড়ুন: স্নাতকোত্তর ও পিএইচডি করুন ফ্রান্সে, সঙ্গে লাখ টাকা

প্রয়োজনীয় নথিসমূহঃ- 
* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* দুইটি রেফারেন্স লেটার।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* ইংরেজি দক্ষতা সনদ।

আবেদন পদ্ধতিঃ- 
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950