হংকং-এ পিএইচডি করুন ফেলোশিপ নিয়ে, সঙ্গে বছরে ৪৬ লাখ টাকা

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
হংকং-এ পিএইচডি করুন ফেলোশিপ নিয়ে

হংকং-এ পিএইচডি করুন ফেলোশিপ নিয়ে © সংগৃহীত

স্নাতকোত্তর শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় ফুল-ফ্রিতে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং। যাদের স্বপ্ন কম খরচে বিদেশে উন্নতমানের উচ্চশিক্ষা অর্জন করা, তাদের জন্য হংকং হতে পারে জনপ্রিয় গন্তব্য। তেমনি একটি স্কলারশিপ হচ্ছে “ হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪“। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ।

উচ্চশিক্ষার জন্য হংকং এ রয়েছে উন্নত শিক্ষাব্যবস্থা। রয়েছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। পড়াশুনা শেষে রয়েছে চাকুরির সুযোগ। পাশাপাশি আছে স্কলারশিপের ব্যবস্থা। যার মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ প্রদান করে থাকে হংকং। 

২০০৯ সালে হংকং-এর রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) দ্বারা প্রতিষ্ঠিত হয় হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৩০০ টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে৷ 

সুযোগ-সুবিধাঃ- 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি হিসেবে ৩৩১,২০০ হংকং ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ৪৬ লক্ষ টাকা) প্রদান করা হবে। 
* একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণ ভাতা হিসেবে  13,800 হংকং ডলার  ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ ৯২ হাজার টাকা) প্রদান করা হবে। 
* এছাড়াও অধ্যায়নরত বিশ্ববিদ্যালয়গুলি থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা  প্রদান করা হয়ে থাকে।

আরও পড়ুন: ফ্রান্সের যেসব বিশ্ববিদ্যালয়ে পড়তে লাগবে না আইইএলটিএস

যোগ্যতাসমুহঃ-
যেসকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা সদ্য স্নাতকোত্তর শেষ করেছে এবং ফুল-টাইম পিএইচডি হিসাবে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে ।  
* প্রাতিষ্ঠানিক অসাধারনতা।
* ইংরেজি ভাষা দক্ষতার সনদ ( ILETS) । তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে এই ILETS এর প্রয়োজন নেই।
* গবেষণা ক্ষমতা এবং সম্ভাবনা থাকতে হবে। 
* যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।  
* নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে।   

ফেলোশিপ নিয়ে হংকং-এ পিএইচডির সুযোগ, বছরে পাবেন ৪৬ লাখ টাকা

যে বিষয়গুলোতে আবেদন করতে পারবে শিক্ষার্থীরাঃ- 
বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল এবং প্রযুক্তি, সেইসাথে মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষা। 

নিম্নলিখিত আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ প্রদান করা হবেঃ- 
১. সিটি ইউনিভার্সিটি অফ হংকং।
২. হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়।
৩. লিংনান বিশ্ববিদ্যালয়। 
৪. চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং ।
৫. হংকং এর শিক্ষা বিশ্ববিদ্যালয় ।
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ।
৭. হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
৮. হংকং বিশ্ববিদ্যালয়। 

আবেদন প্রক্রিয়াঃ- 
আবেদনকারীদের অনলাইনে মাধ্যমে হংকং পিএইচডি-র জন্য একটি প্রাথমিক আবেদন  করতে হবে। 

আবেদন করতে এবং ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://cerg1.ugc.edu.hk/hkpfs/index.html

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence