অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান © টিডিসি ফটো
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে আগামী তিন বছরের জন্য এ পদে মনোনয়ন দিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৪ সালের ৩০ ডিসেম্বরের ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০১.২৩.১৪৯ নম্বর স্মারকে উল্লেখিত অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮ (১) (ছ) ও ১৮ (৪) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।