স্নাতকে ভর্তিতে উপবৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শেষ ৭ সেপ্টেম্বর

০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
স্নাতকে ভর্তিতে উপবৃত্তি দিচ্ছে সরকার

স্নাতকে ভর্তিতে উপবৃত্তি দিচ্ছে সরকার © সংগৃহীত

অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার ২০২৩-২৪ অর্থবছরের অনলাইন আবেদন আহ্বান করেছে সরকার। অর্থের অভাবে সেসব শিক্ষার্থীর স্নাতক (পাস ও অনার্স) অথবা সমমান শ্রেণিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হতে অসুবিধা হচ্ছে তারা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ সেপ্টেম্বর।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় অথবা সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষের আসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে প্রদান করা হবে এই ভর্তি সহায়তা।

উপবৃত্তির প্রপ্তির জন্য শিক্ষার্থীদের সেসব কাগজপত্র লাগবেঃ-
 
১) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ওযেসবাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত, সে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করে আবেদন করতে হবে।

২) প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি/আধাসরকারি অথবা স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের সকল কর্মচারীর সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা/মাতা অথবা অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। এছাড়া, অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতা/মাতা অথবা অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা

৩) প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙ্গণ পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানগণ ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তি’র স্বপক্ষে প্রমানপত্র সংযুক্ত করতে হবে। 

৪) শিক্ষার্থী সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন eservice.pmeat.gov.bd/admission

আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীরা ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে পারেন। যা পাওয়া যাবে শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে।

3d1ebe93-5913-41a8-afc8-50cc284d6b18

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬