স্কলারশিপ নিয়ে পড়ুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা

৩১ আগস্ট ২০২৩, ০৩:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
স্কলারশিপ নিয়ে পড়ুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে

স্কলারশিপ নিয়ে পড়ুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

স্বল্প খরচে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে পাড়ি জমাচ্ছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়। ‘ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ’ এর আওতায় মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় নিউজিল্যান্ড প্রথম সারিতে। দেশটিকে পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত দেশও বলা যায়। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি মূলত দুইটি দ্বীপ নিয়ে গঠিত। ২০২০ সালের বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে চৌদ্দতম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। বিশ্বের সুখী দেশের তালিকায় ৮ম অবস্থানে। চমৎকার প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত এ দেশটি এখন শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত করেছে। তাই উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। দেশটিও নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।

উক্ত স্কলারশিপের জন্য আবেদনকারীকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং তাদের প্রথম বছরের ফি প্রদান করতে হবে।শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কম্পিউটিং এবং গাণিতিক বিজ্ঞান স্কুল, স্কুল অফ হেলথ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ও ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুল এর বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের হ্যামিলটনে অবস্থিত। ১৯৬৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

* ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

* ওয়াকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।

• মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে।

• স্পন্সর এর মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপের আওতাভুক্ত নয়।

• ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: ফ্রান্সের যেসব বিশ্ববিদ্যালয়ে পড়তে লাগবে না আইইএলটিএস

প্রয়োজনীয় নথি:

• পাসপোর্টের কপি।

• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

• এসওপি।

• ভাষা পরীক্ষার সনদ।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। ২০২৩ সালের জন্য শিক্ষার্থীরা যেকোনো সময় আবেদন করতে পারবেন । সাধারণত আবেদনের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে  সিদ্ধান্ত জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন করতে ক্লিক করুন এইখানে

বিস্তারিত জানতেhttps://www.waikato.ac.nz/__data/assets/pdf_file/0009/471249/VCIES-Other-countries-regs-2023-Final.pdf

শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে ভর্তির আবেদনের শর্ত প্রকাশ, কোন ইউনিটের পরীক্ষা কবে?
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ বিএনপির
  • ০৯ আগস্ট ২০২৬