লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় মানববন্ধন

১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ PM
আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকা লক্ষ্মী রানী নাথকে মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন করেছেন আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন। তিনি শিক্ষক শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষিকাকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় আরও বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে উপস্থিত হয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, শিক্ষিকাকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানা থেকে সামান্য পশ্চিমে একটি নার্সারির সামনে। তবে তাঁকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে সিএনজিটি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ সড়ক দিয়ে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা তাঁকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্র…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে বাণিজ্যিকভাবে ভ্যানিলা চাষ, রপ্তানির স্বপ্ন দেখছেন উদ…
  • ১২ নভেম্বর ২০২৬
বরখাস্ত ‍ও মামলার পর নির্দোষ দাবি করে যা বললেন অভিযুক্ত আমান
  • ১২ নভেম্বর ২০২৬
উপজেলা হাসপাতালে শিক্ষার্থীদের ‘ভলান্টিয়ার’ হিসেবে যুক্ত কর…
  • ১২ নভেম্বর ২০২৬
পটুয়াখালীতে মানবদেহের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার 
  • ১২ নভেম্বর ২০২৬
পুলিশ কেন বলল ‘পেট্রোলবোমার আলামত পাওয়া যায়নি’, ব্যাখ্যা দি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950