খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

১২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ PM
আগুনে পুড়ে গেছে মূল্যবান জিনিসপত্র

আগুনে পুড়ে গেছে মূল্যবান জিনিসপত্র © সংগৃহীত

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কাগজপত্র, প্রিন্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে গেছে।

সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, মধ্যরাতে অফিসের পেছনের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গেছে। আগুনে কার্যালয়ের প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। পাশাপাশি পাশের ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সমাজসেবা কার্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে হচ্ছে না।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্র…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে বাণিজ্যিকভাবে ভ্যানিলা চাষ, রপ্তানির স্বপ্ন দেখছেন উদ…
  • ১২ নভেম্বর ২০২৬
বরখাস্ত ‍ও মামলার পর নির্দোষ দাবি করে যা বললেন অভিযুক্ত আমান
  • ১২ নভেম্বর ২০২৬
উপজেলা হাসপাতালে শিক্ষার্থীদের ‘ভলান্টিয়ার’ হিসেবে যুক্ত কর…
  • ১২ নভেম্বর ২০২৬
পটুয়াখালীতে মানবদেহের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার 
  • ১২ নভেম্বর ২০২৬
পুলিশ কেন বলল ‘পেট্রোলবোমার আলামত পাওয়া যায়নি’, ব্যাখ্যা দি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950