জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ, প্রতি কর্মদিবসে থাকছে ২৪০০ ইয়েন

১৬ জুলাই ২০২৩, ১০:২৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ

জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে দুই থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশসহ অন্যান্য দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ই অক্টোবর ২০২৩।

এটি একটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৪ সালের ১ এপ্রিলে শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সুযোগ-সুবিধাসমূহ:-
* প্রতি কর্মদিবসে ২,৪০০ জাপানি ইয়েন (বাংলাদেশী টাকায় প্রায় ১ হাজার ৮৭৭ টাকা) প্রদান করবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিনামূল্যে চিকিৎসা বীমা।
* ফ্রি ভিসা সাপোর্ট।
* আবাসন ব্যবস্থা।

আবেদনের যোগ্যতা:- 
* যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: ফেলোশিপে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, থাকছে কাজের সুযোগও

প্রয়োজনীয় নথিপত্র:- 
* পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি । 
* ৪০০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাজ।
* সুপারিশ লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

আবেদন প্রক্রিয়া:- 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://navii.oist.jp/ 
বিস্তারিত জানতে ক্লিক করুন https://admissions.oist.jp/oist-research-internship-program-description

ঢাবির প্যানেল আইনজীবী থেকে বাদ যাচ্ছেন শিশির মনির
  • ১৭ মে ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কণ্ঠ কারিনা কায়সারের মৃত্যুতে সি…
  • ১৭ মে ২০২৬
চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি
  • ১৬ মে ২০২৬
জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিট…
  • ১৬ মে ২০২৬
লোকসংস্কৃতি সংরক্ষণে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান টেলি…
  • ১৬ মে ২০২৬
অনার্স-মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, রয়েছে পিএইচডি-বিদে…
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081