জাবিপ্রবি ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি মামুন সেক্রেটারি ফাহাদ

২৫ জুলাই ২০২৬, ০৮:৫২ AM
ডান দিক থেকে সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ, অফিস সম্পাদক শাহ জালাল

ডান দিক থেকে সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ, অফিস সম্পাদক শাহ জালাল © টিডিসি ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে হাফেজ মামুনুর রশীদ সভাপতি, ফাহাদ আহমেদ সেক্রেটারি এবং মো. শাহ জালাল অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পোস্টে নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে।

নবনির্বাচিত সভাপতি হাফেজ মামুনুর রশীদ বলেন, ‘সংগঠনের আদর্শ ও নীতির আলোকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতায় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধভিত্তিক একটি ইতিবাচক ক্যাম্পাস গড়ে তুলতে আমরা কাজ করব।’

সেক্রেটারি ফাহাদ আহমেদ বলেন, ‘সকলকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন ও সম্ভাবনা নিয়ে কাজ করার চেষ্টা করব।’

সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬
বাঁকের ঝুঁকি কমাতে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ০২ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬
কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬