মেসির অবসর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পারেদেস

২৫ জুলাই ২০২৬, ০৮:২৪ AM
মেসি ও পারেদেস

মেসি ও পারেদেস © সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। আর্জেন্টিনার এই মিডফিল্ডার জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালকে জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ হিসেবে ভেবেছিলেন মেসি। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, আর্জেন্টাইন অধিনায়ক হয়তো এখনও অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন।

বোকা জুনিয়র্সে ফেরার পর লা বোম্বোনেরায় নিজের প্রথম ম্যাচেই দর্শকদের উচ্ছ্বসিত ভালোবাসা পান পারেদেস। ও’হিগিন্সের বিপক্ষে ম্যাচে একটি দারুণ অ্যাসিস্টও করেন তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুধু ক্লাব ফুটবল নয়, আর্জেন্টিনা জাতীয় দল এবং মেসির ভবিষ্যৎ নিয়েও মুখ খোলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

জাতীয় দলে বহু বছর ধরে মেসির ঘনিষ্ঠ সতীর্থ পারেদেস। প্যারিস সেইন্ট-জার্মেইনেও একসঙ্গে খেলেছেন দুজন। সেই কারণেই মেসির ভবিষ্যৎ নিয়ে তার মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ফুটবলপ্রেমীরা।

পারেদেস জানান, বিশ্বকাপ চলাকালীন সময় থেকেই দলের সবাই চাইছিলেন যেন শেষ ম্যাচের মুহূর্তটি না আসে। কারণ, মেসির সিদ্ধান্ত সম্পর্কে তারা আগেই কিছুটা ধারণা পেয়েছিলেন।

তিনি বলেন, ‘খুব কষ্ট লাগে। কারণ, পুরো বিশ্বকাপজুড়েই আমরা চাইনি শেষ ম্যাচটা এসে যাক। আমার মনে হয়, সে সিদ্ধান্ত নিয়েছিল যে জাতীয় দলের হয়ে এটাই হবে তার শেষ ম্যাচ।’

এই বক্তব্যের পরই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৩৯ বছর বয়সী মেসির জন্য ২০২৬ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ হবে—এমন ধারণা আগে থেকেই ছিল। তবে বিশ্বকাপের ফাইনালই যদি জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হয়ে থাকে, সেটিই সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ফাইনালে পরাজয়ের পর অশ্রুসিক্ত মেসির দৃশ্যটি হয়তো আর্জেন্টিনার জার্সিতে তার শেষ স্মৃতি হয়ে থাকতে পারত।

তবে সমর্থকদের হতাশ না করে আশার কথাও শুনিয়েছেন পারেদেস। তার বিশ্বাস, মেসির চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বদলাতে পারে।

তিনি বলেন, ‘আশা করি না, আশা করি সে খেলতে থাকবে। সিদ্ধান্তটা পুরোপুরি তার। যেটা তাকে সুখী করবে, সেটাই আমাদেরও সুখী করবে।’

মেসির পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন পারেদেস। জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কি না, সে সিদ্ধান্ত এখনও নেননি তিনি।

এ বিষয়ে পারেদেস বলেন, ‘আমি জানি না। এটা একটা প্রক্রিয়া। বিষয়টা মেনে নিতে হবে, ভাবতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা অবশ্যই আলোচনা করার বিষয়।’

এরপর ভবিষ্যৎ নিয়ে আরও বিস্তারিত বলতে গিয়ে তিনি যোগ করেন, ‘আমাদের অনেকেরই এখন ভাবতে হবে, আমরা চালিয়ে যাব কি না। এটা ছিল অসাধারণ একটি যাত্রা। আমরা গুরুত্বপূর্ণ অনেক সাফল্য অর্জন করেছি। এই মান ধরে রাখা এবং দলকে একইভাবে এগিয়ে নেওয়া খুব কঠিন হবে। অনেক কিছু বিবেচনা করতে হবে, কোচের সঙ্গে কথা বলতে হবে এবং শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9