ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ চলতি সপ্তাহে

১৯ জুন ২০২৩, ০৮:৩২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়

ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর, পিএইচডি এবং এমবিএ প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। ‘ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ জুন ২০২৩। 

আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব এখনো সারাবিশ্বে শীর্ষস্থানীয়। তবে বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই। দেশটিতে রয়েছে উন্নত ও আধুনিক সব সুবিধাসম্পন্ন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। যার অধীনে প্রায় ২৫টি সরকারি উঁচুমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সৌদি সরকার বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে।

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় সৌদি আরবের দাহরানে অবস্থিত একটি সরকারী বিশ্ববিদ্যালয়। সৌদি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা এবং ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো দেশের পাশাপাশি সমগ্র অঞ্চলে সর্বাধিক সম্মানিত। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
 
সুযোগ-সুবিধাসমূহঃ 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* মাসিক উপবৃত্তি দেয়া হবে।
* আবাসনের ব্যবস্থা।
* স্বাস্থ্য বীমা।
* পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার।
* গবেষণা ও বই প্রকাশের সুযোগ।

আরও পড়ুন: বৃত্তি নিয়ে কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, আবেদন অনলাইনে

যোগ্যতার মানদণ্ড: 
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম জিপিএ ৩ পেতে হবে।
* কমপক্ষে ১৪ বছরের শিক্ষাগত রেকর্ড।
* ব্যবসায় প্রশাসনের জন্য কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা।
* ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং এবং ইনফরমেশন সিস্টেম ইত্যাদির বাইরে অন্তত একটি কম্পিউটার কোর্স।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৬৮ পেতে হবে।

স্কলারশিপ

প্রয়োজনীয় নথি: 
* পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* তিনটি রেফারেন্স লেটার।
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* জীবনবৃত্তান্ত (সিভি)।
* পাসপোর্ট সাইজের ছবি।
* রিসার্চ প্রপোজাল।
 আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন http://www.kfupm.edu.sa/deanships/dgs/Pages/en/StartApplications.aspx 
  
বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.kfupm.edu.sa/deanships/dgs/Pages/en/Application-Deadlines.aspx

লিখতে ভুল করায় অকথ্য নির্যাতনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড স্কলারশিপে …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9