যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ, সঙ্গে থাকছে ১৩ লাখ টাকা

২৫ মে ২০২৩, ১২:৫৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযো

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযো © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়। “স্ট্যাম্প স্কলারশিপ“ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর ২০২৩।

মায়ামি বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি উচ্চমানের পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৮০৯ সালে প্রতিষ্ঠিত হয়।লিবারেল আর্টস এবং বিজ্ঞান তার শক্তি জন্য মিয়ামি বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গোছানো অঙ্গরাজ্য ফ্লোরিডা। শিক্ষার দিক থেকেও অনেক এগিয়ে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেক পরিচিত মুখ এ রাজ্যের বাসিন্দা। আর এই রাজ্যের পর্যটন শহর মায়ামি সারা পৃথিবীতেই বিখ্যাত। এই খ্যাতির রয়েছে আরও কিছু কারণ। বিশ্বব্যাপী অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ফ্যাশন, গণমাধ্যম, বিনোদন ও শিল্পের উল্লেখযোগ্য প্রভাব থাকার কারণে মায়ামিকে পৃথিবীর অন্যতম প্রধান শহর বিবেচনা করা হয়।

সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। 
* আবাসন খরচ প্রদান করবে।
* ল্যাপটপ প্রদান করবে ।
* ১২ হাজার ডলারের একটি উপবৃত্তি (বাংলাদেশী টাকায় প্রায় ১৩ লক্ষ টাকা) প্রদান করবে। 
* স্বাস্থ্যবীমা প্রদান করবে। 
* শিক্ষার্থীরা গবেষণা সহ অন্যান্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন।

স্কলারশিপ

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, সঙ্গে থাকছে ২১ লাখ টাকা

আবেদনের যোগ্যতা:
* মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
* এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই একজন আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক  https://admissions.miami.edu/undergraduate/financial-aid/scholarships/stamps/index.html

দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence