ডংহুয়া ইউনিভার্সিটি, চীন © টিডিসি সম্পাদিত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে চীনের ডংহুয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন ও চিকিৎসা বীমার সুবিধার পাশাপাশি মাসিক উপবৃত্তি দেওয়া হবে।
ডংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নাম: ডংহুয়া ইউনিভার্সিটি, চীন।
স্কলারশিপের নাম: সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ (এসজিএস)।
শিক্ষার স্তর: স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি।
আবেদন শেষ: ১৫ এপ্রিল ২০২৭।
সুযোগ-সুবিধা:
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
বিনামূল্যে আবাসন সুবিধা।
চিকিৎসা বীমা।
স্নাতক পর্যায়ে মাসিক ২ হাজার ৫০০ চীনা ইউয়ান উপবৃত্তি।
আরও দেখুন: মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন
স্নাতকোত্তর পর্যায়ে মাসিক ৩ হাজার চীনা ইউয়ান উপবৃত্তি।
পিএইচডি পর্যায়ে মাসিক ৩ হাজার ৫০০ চীনা ইউয়ান উপবৃত্তি।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই চীনের বাইরের দেশের নাগরিক হতে হবে।
স্নাতক পর্যায়ে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। এ ক্ষেত্রে এসজিএসের আওতায় শুধু চীনা ভাষায় পরিচালিত প্রোগ্রামে আবেদন করা যাবে।
আরও দেখুন: ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তরের সুযোগ, মিলবে মাসিক ভাতা
স্নাতকোত্তর পর্যায়ে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
পিএইচডি পর্যায়ে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্টের ফটোকপি। স্কলারশিপের আবেদনপত্র। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র। শারীরিক পরীক্ষার মূল রেকর্ড। নন-ক্রিমিনাল রেকর্ডের মূল কপি। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র ও মার্কশিট। দুটি রেফারেন্স লেটার (প্রযোজ্য ক্ষেত্রে)।রিসার্চ প্রপোজাল (প্রযোজ্য ক্ষেত্রে)। ভাষা দক্ষতার সনদপত্র। আবেদন ফি জমার রেমিট্যান্স স্লিপ।
আরও দেখুন: সম্পূর্ণ বিনমূল্যে পড়ুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ
আবেদন ফি: অনলাইন আবেদন ফি ৮০০ চীনা ইউয়ান। এ ফি অফেরতযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে এখানে দেখুন।
আরও দেখুন: চীনের পিকিং ইউনিভার্সিটিতে মাস্টার্সের সুযোগ, টিউশন ফিসহ থাকবে বিভিন্ন সুবিধা
স্কলারশিপের যোগ্যতা, শর্তাবলি ও বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।