চুয়েট শিক্ষার্থীদের নরওয়ের বিশ্ববিদ্যালয় স্কলারশিপ, মাসে থাকছে লাখ টাকা

১৬ এপ্রিল ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
চুয়েট শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে নরওয়ের বিশ্ববিদ্যালয়

চুয়েট শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে নরওয়ের বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক চলমান কেয়ার প্রকল্পের আওতায় ভিন্ন দুই মেয়াদে পূর্ণকালীন স্কলারশিপের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ ও তড়িৎ কৌশল বিভাগের স্নাতক শেষ অথবা মার্চ ২০২৩ এ তত্ত্বীয় কোর্সসমূহ সম্পন্ন এমন ছাত্র-ছাত্রীরা ২ বছরের মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় মাস্টার্স ইন রিনিউবেল এনার্জি প্রোগ্রামে ৫ মাস (আগস্ট ২০২৩ - ডিসেম্বর ২০২৩) এবং ২ বছরের (আগস্ট ২০২৩ থেকে জুলাই ২০২৫) ভিন্ন দুই মেয়াদে পূর্ণকালীন স্কলার প্রদান করার নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আরও পড়ুন: বিনামূল্যে জাপানে ফেলোশিপের সুযোগ, সঙ্গে থাকছে ২ লাখ টাকা

৫ মাসের সেমিস্টার প্রোগ্রামে আবেদনের জন্য যন্ত্রকৌশল বিভাগ/ তড়িৎ কৌশল বিভাগ অথবা ইনস্টিটিউট অব এনার্জি বিভাগের পিএইচডি অথবা মাস্টার্স কোর্সে অধ্যয়নরত থাকবে হবে।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থী বিনা খরচে পড়ার পাশাপাশি প্রতি মাসে ১১৫০০ নরওয়েজিনার ক্রোনার এবং যাতায়াতের জন্য বিমান টিকিট প্রাপ্ত হবেন। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

7a7ae372-175d-4605-b2e7-1e5b5c024791

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬