বিনামূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে

১৩ এপ্রিল ২০২৩, ০১:৩৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
বিনামূল্যে অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি

বিনামূল্যে অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম-এ অংশগ্রহণের সুযোগ দিচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। বাংলাদেশসহ মোট ১৩৫ টি দেশের সামাজিক এবং আর্থিক প্রতিকূলতা নিয়ে বেড়ে উঠা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৯ এপ্রিল ২০২৩।

আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১৮ থেকে ২৬ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া কিংবা শেষ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদনের যোগ্য। এছাড়া আবেদনকারীকে পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থী হতে হবে।

এ প্রেগ্রামের মাধ্যমে সারা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সাথে সংযোগ তৈরির সুযোগ রয়েছে। এ প্রোগ্রামের জন্য আর্থিক অনুদান দেয়া হবে।

সুযোগ-সুবিধাসমূহ 
• সারা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সাথে সংযোগ তৈরির সুযোগ।
• বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স-এ অংশ নেয়ার সুযোগ।
• হার্ভার্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস।
• উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান।
• দুনিয়াজুড়ে মেধাবী তরুণ-তরুণীদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ।
• আইডিয়া বাস্তবায়নের জন্য ফান্ড।
• ব্যবহারিক দক্ষতা-নির্মাণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।

আরও পড়ুন: ইরাসমাস স্কলারশিপে আবেদনের জন্য প্রাথমিক তথ্য জেনে নিন

DTY_3056-1050x701 (1)

আবেদনের যোগ্যতা
• আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী।
• বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।
• যারা তাদের পরিবারের প্রথম কেউ যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।

আবেদন প্রক্রিয়া
আবেদন করতে ক্লিক করুন https://apply.aspireleaders.org/login

বিস্তারিত জানতে পড়ুন https://www.aspireleaders.org/apply/ 

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬