জাবিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বোর্ড বৃত্তির নথি জমা দেয়ার নির্দেশ

২০ মার্চ ২০২৩, ০১:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
জাবি

জাবি © সংগৃহীত

২০২১-২০২২ এবং পূর্ববর্তী শিক্ষাবর্ষে অধ্যয়নরত বোর্ড বৃত্তিপ্রাপ্ত নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের (যারা সংশ্লিষ্ট কাগজপত্র এখনও জমা দেননি) তদের প্রয়োজনীয় নথি জমা দেয়ার নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষ এবং পূর্বে অধ্যয়নরত বোর্ড বৃত্তিপ্রাপ্ত নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের (যারা সংশ্লিষ্ট কাগজপত্র এখনও জমা দেননি) তদের প্রয়োজনীয় নথি জমা দেননি তারা বোর্ড বৃত্তি কার্যকর করার লক্ষ্যে নিয়ে উল্লেখিত কাগজপত্রাদি রেজিস্ট্রার অফিসের উচ্চশিক্ষা বৃত্তি শাখায় জমা দেয়ার অনুরোধ করা হল।

নিয়মিত শিক্ষার্থীদের করণীয়: আগ্রহীদের এই ওয়েবসাইট হতে আবেদন ফরম সংগ্রহ করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০১ কপি ছবিসহ স্মারক সম্বলিত (১ম ও শেষ পৃষ্ঠা) বৃত্তির গেজেটের (যে পৃষ্ঠার শিক্ষার্থীর নাম রয়েছে) সত্যায়িত কপি জমা দিতে হবে।

অনিয়মিত শিক্ষার্থীদের করণীয়: আগ্রহীদের এই ওয়েবসাইট হতে আবেদন ফরম সংগ্রহ করে দুই সেট ফরম, স্মারক সম্বলিত (১ম ও শেষ পৃষ্ঠা) বৃত্তির গেজেটের (যে পৃষ্ঠার শিক্ষার্থীর নাম রয়েছে) সত্যায়িত কপি (২ সেট), পূর্ববর্তী প্রতিষ্ঠান হতে শিক্ষাবর্ষ ও সন উল্লেখপূর্বক বৃত্তির টাকা উত্তোলন করেছেন/করেননি তার প্রত্যয়নপত্রের মূল কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০১ কপি ছবি জমা দিতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এবার দুর্ঘটনার কবলে সংসদ সদস্যে…
  • ০৪ মে ২০২৬
স্বাভাবিক হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট
  • ০৩ মে ২০২৬
লন্ডনের ফ্রিডম অব দ্য সিটি সম্মাননা পেলেন বাংলাদেশের তানভীর
  • ০৩ মে ২০২৬
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৩ মে ২০২৬
রেস্টুরেন্টে ছাত্রলীগ-যুবলীগের ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার …
  • ০৩ মে ২০২৬
বাইক চুরি করে পালাতে গিয়ে প্রাণ গেল জামায়াত নেতার ছেলের
  • ০৩ মে ২০২৬