এসএসসি ও এইচএসসি পাস প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার

১৪ মার্চ ২০২৩, ১০:৪৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার

প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার © সংগৃহীত

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে যারা ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষ) শ্রেণিতে অধ্যয়নরত ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তাদেরকে শিক্ষা বৃত্তি দেবে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (প্রবাসী কল্যাষণ মন্ত্রণালয়)। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল।
 
আবেদনের শর্তাবলি
* সিএমইটির ডেটাবেইসের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান।
* ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

আবেদনের যোগ্যতা
• আবেদনকারীকে ২০২১ সালে এসএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ-৫.০০ এবং মানবিক ও বাণিজ্য শাখায় জিপিএ- ৪.৭৫ প্রাপ্ত হয়ে দেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষ) শ্রেণিতে অধ্যয়নরত থাকতে হবে। তবে প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর সন্তানগণ জিপিএ-৪ প্রাপ্ত হলেও আবেদন করতে পারবে।

* আবেদনকারীকে ২০২০ সালে এইচএসসি অথবা সমমান পরীক্ষঅয় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৮০ এবং মানবিক ও বাণিজ্য শাখায় জিপিএ – ৪.৫০ প্রাপ্ত হয়ে দেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে  অধ্যয়নরত থাকতে হবে। তবে প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর সন্তানগণ জিপিএ-৪ প্রাপ্ত হলেও আবেদন করতে পারবে।

• শিক্ষার্থীর মুঠোফোন নম্বর এবং তার মা/বাবা/অভিভাবকের মুঠোফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ
এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য ৪ বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর সেশনটি বিবেচনায় আনা হবে না।

আবেদনের প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন stipen.wewb.gov.bd/stipend 
বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন wewb.gov.bd

863e6876-cf2e-428b-bfd4-be32a602fd7e

ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামের পেছনে ছুটছে ইসরায়েল
  • ১৩ মার্চ ২০২৬
এফডিআর থেকে টাকা তোলার গুঞ্জনে ব্যাখা দিলো বিসিবি
  • ১৩ মার্চ ২০২৬
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: …
  • ১৩ মার্চ ২০২৬
বজ্রসহ বৃষ্টিতে খেলা বন্ধ, বিপাকে বাংলাদেশ
  • ১৩ মার্চ ২০২৬
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবা…
  • ১৩ মার্চ ২০২৬
পুরান ঢাকার ফুটপাতে বাহারি ইফতার
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081