বিনামূল্যে অংশগ্রহণ করুন মিডল ইস্ট ইয়ুথ সামিটে

১৩ নভেম্বর ২০২২, ১১:১৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
মিডল ইস্ট ইয়ুথ সামিট-২০২৩

মিডল ইস্ট ইয়ুথ সামিট-২০২৩ © সংগৃহীত

সম্পূর্ণ বিনামূল্যে মিডল ইস্ট ইয়ুথ সামিট-২০২৩ এ অংশগ্রহণের সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। ১৭-৩৫ বছর বয়সী যেকোন দেশের শিক্ষার্থীরা এই ইয়ুথ সামিটে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর (আর্লি বার্ড)  এবং ৩০ নভেম্বর ২০২২ ( লেট বার্ড) ৷

আরও পড়ুন: ক্ষুদ্র ও কমিউনিটি ব্যবসায় ঝুঁকছেন ঢাবি শিক্ষার্থীরা

মিডল ইস্ট ইয়ুথ সামিটের মূল থিম হলো "ইসলামী ভ্রাতৃত্বের সাথে বিশ্ব সভ্যতা গড়ে তোলা" বা "بناء حضارة العالم بواسطة الأخوّة الإسلاميّة"।  মিডল ইস্ট ইয়ুথ সামিট ২০২৩ সালে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে ১০০ জন অংশগ্রহণকারী তাদের নিজের দেশকে উপস্থাপন করার সুযোগ পাবেন। আবেদনের ক্ষেত্রে আইইএলটিএস এবং সর্বোচ্চ CGPA এর প্রয়োজন নেই।

সুযোগ-সুবিধাসমূহঃ- 
• আবাসন ব্যবস্থা। 
• খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার) প্রদান করবে। 
• সেরা অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করবে। 
• অংশগ্রহণকারীদের সনদ প্রদান করবে। 
• আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং নেটওয়ার্কিং সুযোগ রয়েছে। 

যোগ্যতাসমূহঃ 
• ১৭ থেকে ৩৫ বছর বয়সী হতে হবে।
• মুসলিম হতে হবে। 
• যেকোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 
• যেকোন একাডেমিক কোর্স বা ডিগ্রির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
• কোন ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না।

যেভাবে আবেদন করবেন: 
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন হবে।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://middleeastyouthsummit.com/sign-up?affiliate_code=SCH008

দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাস…
  • ০৩ এপ্রিল ২০২৬
শিশুদের অনলাইনে ক্লাস নেয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে: ডা. শফ…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসের সময় কমিয়ে, সন্ধ্যায় দোকান-শপিংমল বন্ধ করে সাশ্রয় হবে…
  • ০৩ এপ্রিল ২০২৬
মানব পাচার চক্রে জড়িত চার রোহিঙ্গা গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬