স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটিতে

০৮ নভেম্বর ২০২২, ০৯:১১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
ঝেজিয়াং ইউনিভার্সিটি

ঝেজিয়াং ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যায়নের সুযোগ দিচ্ছে চায়না স্কলারশিপ কাউন্সিল। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটিতে অধ্যায়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ  ২০২৩। 

সুযোগ-সুবিধাঃ 
স্কলারশিপটি চায়না স্কলারশিপ কাউন্সিল দ্বারা সম্পূর্ণ অর্থায়িত একটি প্রোগ্রাম।
• সম্পূর্ণ টিউশন প্রদান করবে।
• আবাসন সুবিধা প্রদান করবে। 
• স্বাস্থ্য বীমা প্রদান করবে।
• মাসিক উপবৃত্তি হিসেবে মাস্টার্সের জন্য ৩,০০০ আরএমবি, পিএইচডির জন্য ৩,৫০০ আরএমবি প্রদান করবে। 

যোগ্যতাসমূহঃ 
• আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
• স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
• পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স  ৪০ বছরের কম হতে হবে এবং  স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 
• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। 
• গবেষণায় তুলনামূলক দক্ষ হতে হবে।  

প্রয়োজনীয় নথিপত্রঃ 
• CSC আবেদনপত্র। (  টাইপ বি স্কলারশিপ প্রোগ্রামে এজেন্সি নম্বর ১০৩৪৫ ব্যবহার করুন) ।
• আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ।
• নোটারাইজড একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট।
• অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকদের দ্বারা দুইটি রেফারেন্স লেটার ।
• মেডিকেল রিপোর্ট । 
• আবেদনকারীর সিভি।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ।
• পার্সোনাল স্টেটমেন্ট।   
• স্টেটমেন্ট অব পারপাস এবং গবেষণা পরিকল্পনা (1000 শব্দের কম নয়)।
•  নন-ক্রিমিনাল রেকর্ড।

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন http://admission.zjnu.edu.cn/StuApplication/Login.aspx 
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 
http://iso.zjnu.edu.cn/whejiangwwormalwwniversitywwcholarshipwforwwutstandingwwnternationalwwtudents/list.htm

মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬
সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির,…
  • ২৩ জুন ২০২৬