প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সঙ্গীত শিক্ষক, যা বললেন আজহারি

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ PM
বাংলাদেশি ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী

বাংলাদেশি ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী © টিডিসি সম্পাদিত

প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে অভিভাবকদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী। এর পরিবর্তে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণার নিন্দা জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি— সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে, অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’

আরও পড়ুন: অপরাধ ঢাকতে ছাত্রলীগের মতো ছাত্রদল দায় চাপানোর রাজনীতি বেছে নিয়ে: ছাত্রশিবির

মিজানুর রহমান আজহারী বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই। এটি অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জন আকাঙ্ক্ষা পরিপন্থী। আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই।’

জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬