আন্তর্জাতিক পুরস্কার পেল কৃষি গবেষণা ইনস্টিটিউট ও শামসুন নাহার

০৩ আগস্ট ২০২১, ০৮:৪৭ AM
আন্তর্জাতিক পুরস্কার পেল কৃষি গবেষণা ইনস্টিটিউট ও শামসুন নাহার

আন্তর্জাতিক পুরস্কার পেল কৃষি গবেষণা ইনস্টিটিউট ও শামসুন নাহার © সংগৃহীত

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পুরস্কার জিতেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুন নাহার বেগম। সোমবার (২ আগস্ট) কৃষি মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুন নাহার বেগম পেয়েছেন ‘উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড’।

প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং ও রিলেটেড বায়োটেকনোলজিতে অবদানের জন্য এ পুরস্কার পেয়েছে। আগামী সেপ্টেম্বরে আইএইএর সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage