যুক্তরাষ্ট্রে অ্যাটর্নি হলেন কক্সবাজারের মেয়ে রুমা

২৩ এপ্রিল ২০২১, ১০:২৩ PM
জান্নাতুল মাওয়া রুমা

জান্নাতুল মাওয়া রুমা © টিডিসি ফটো

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৃতি সন্তান জান্নাতুল মাওয়া রুমা যুক্তরাষ্ট্রে ‘অ্যাটর্নি এট ল’ হিসেবে অফিসিয়াল স্বীকৃতি পেয়েছেন। তিনি আমেরিকার ল স্কুল টেস্ট (এলএসএটি) পরীক্ষা পাস করার পর স্প্রিং ফিল্ডের ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জুরিস ডক্টর (জেডি) পাস করে তৎপর নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে ‘অ্যাটর্নি এট ল’ হিসেবে অফিসিয়াল স্বীকৃতি পেয়েছেন

জানা গেছে, বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান হিসেবে এটি বিরল অর্জন। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্টসহ ৩৬টি স্টেটে তিনি আইন প্র্যাক্টিস করতে পারবেন। বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে জেডি ও অ্যাটর্নি হওয়ার গৌরব আছে মাত্র ৮ জনের। তারমধ্যে ২ জনই চট্টগ্রাম বিভাগের।

জান্নাতুল মাওয়া রুমা চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১২ সালে এল. এল. বি. (অনার্স), ২০১৩ সালে এল. এল. এম. পাস করেন। ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে (এডভোকেটশিপ) পাস করে চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সদস্য তালিকাভুক্ত হন।

রুমা চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অর্ন্তগত চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকার মরহুম হাজী মনজুর আলম সওদাগরের ৪ পুত্র, ৩ কন্যার মধ্যে ৬ষ্ঠ সন্তান। বর্তমানে আমেরিকার নাগরিক ও নিউইয়র্কের বাসিন্দা। স্বামী, এক কন্যা ও শাশুড়িসহ বসবাস করছেন নিউইয়র্কে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬