আউটস্ট্যান্ডিং ইয়ং পারসনস অ্যাওয়ার্ড পেলেন আয়মান সাদিক

০৩ ডিসেম্বর ২০২০, ০৭:৫৩ PM

© সংগৃহীত

বাংলাদেশি ১০ তরুণকে তাঁদের কার্যক্ষেত্রে অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দ্যা টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পারসনস (টিওওয়াইপি) অফ বাংলাদেশ-২০২০’ অ্যাওয়ার্ডে মনোনীত করা হয়েছে। এর মধ্যে শিক্ষা ক্যাটাগরিতে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এই পুরস্কার পেয়েছেন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে মনোনীতদের এসব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

ব্যবসা, অর্থনীতির উন্নয়নে অবদান, রাজনীতি, শিক্ষাগত নেতৃত্ব ও সাংস্কৃতিক অর্জনসহ দশটি ক্যাটাগরিতে প্রতিবছর দেয়া হয় এই পুরস্কার। এবার আয়মান সাদিক ছাড়াও অন্যান্য মনোনীতরা হলেন- শেখ তন্ময় এমপি, ক্রিকেটার আকবর আলী, আন্তর্জাতিক খ্যাতিমান গলফার মো. সিদ্দিকুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ, এনভয় গ্রুপের পরিচালক তানভীর আহমেদ, জনপ্রিয় গায়ক হৃদয় খান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক নবনীতা চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল কবির।

প্রসঙ্গত, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের নিয়ে গঠিত বিশ্বব্যাপী একটি সংগঠন। যা তরুণদের নেতৃত্ব বিকাশে সক্রিয় অবদান রাখে। যেসব তরুণ-তরুণী নিজের, দেশের এবং বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে চায়, তা সম্পন্ন করতে উদ্বুব্ধ করে। বর্তমানে এই সংগঠনের ১০৫টিরও বেশি দেশে প্রায় দেড় লাখ সক্রিয় সদস্য রয়েছে।

জেসিআই বাংলাদেশ প্রতিবছর সমাজে তরুণ-তরুণীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়। যার একটি হলো জেসিআই বাংলাদেশ টিওওয়াইপি অ্যাওয়ার্ড-২০২০।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬