রাজশাহী জেলা পরিষদের শিক্ষাবৃত্তি ফেলেন তিন শিক্ষার্থী

১৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৮ PM
জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দিচ্ছেন

জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দিচ্ছেন © সংগৃহীত

তিনজন মেধাবী শিক্ষার্থীকে রাজশাহী জেলা পরিষদ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তাদের হাতে এককালীন এই শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন- সুমাইয়া তাবাসসুম, নুপুর খাতুন ও আশিকুর রহমান। তাদের সবার বাড়ি রাজশাহী জেলায়। এর মধ্যে সুমাইয়া গোদাগাড়ীর রাজাবাড়িহাট ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। নুপুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং আশিকুর খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়াশোনা করেন।

উল্লেখ্য, প্রতি বছরই রাজশাহীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে জেলা পরিষদ। এ বছর মোট ২৩৪ জনকে এই বৃত্তি দেওয়া হলো।

মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই মুহাম্মাদ …
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬