ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির বিজনেস স্টাডিজের ৭০ শিক্ষার্থী

১১ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৫ PM

© ফাইল ফটো

‘ডিনস্ অ্যাওয়ার্ড’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭০ জন শিক্ষার্থী। বিবিএ ও এমবিএ পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাদেরকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন বিশেষ অতিথির এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির ইভেন্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সত্যকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। মেধার সঙ্গে সততা, সত্যবাদিতা ও দেশপ্রেমের সংমিশ্রণ ঘটাতে হবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে উদ্যোক্তা হিসেবে ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এআই প্রশিক্ষণ পাচ্ছেন প্রাথমিকের সব শিক্ষক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নেতাদের নাম-স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র, সতর্ক করল ঢ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬